ডিএসইসির ‘লেখক সম্মাননা’ পেলেন ইত্তেফাকের ৬ সাংবাদিক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ২০:১৬

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ‘লেখক সম্মাননা-২০২২’ পেয়েছেন দৈনিক ইত্তেফাকের ৬ সাংবাদিক। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম এম খায়রুজ্জামান লিটনের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন তারা। 

সম্মাননা গ্রহণ করছেন দৈনিক ইত্তেফাকের কচি-কাঁচার আসরের বিভাগীয় সম্পাদক অতনু তিয়াস। ছবি: ইত্তেফাক

সম্মাননাপ্রাপ্তরা হলেন-গল্প ও উপন্যাস বিভাগে ইত্তেফাক অনলাইনের নিউজ এডিটর শান্তনু চৌধুরী ও জ্যেষ্ঠ সহ-সম্পাদক আশরাফুল ইসলাম, কবিতায় কচি-কাঁচার আসরের বিভাগীয় সম্পাদক অতনু তিয়াস, ফিচার কো-অর্ডিনেটর চৌধুরী ফেরদৌস চৌধুরী ফেরদৌস ও জ্যেষ্ঠ সহ-সম্পাদক নাদিম নিশাত (মো. নাদিম) এবং ইতিহাস ও গবেষণায় সহ-সম্পাদক সানজিদা সুলতানা।

সম্মাননা গ্রহণ করছেন দৈনিক ইত্তেফাকের ফিচার কো অর্ডিনেটর চৌধুরী ফেরদৌস। ছবি: ইত্তেফাক

অনুষ্ঠানে ৫০ জন লেখককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা, ক্রেস্ট, সনদ ও বিভিন্ন পুরস্কারসহ উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি মামুন ফরাজী, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় ও দেশের বিশিষ্ট কবি-লেখক ও সাংবাদিকরা।

ইত্তেফাক/এএএম