ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ, সম্পাদক সাগর

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ২২:৩৭

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগেরর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে রিয়াজ মাহমুদকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন সাগর আহমেদ।

আজ রাতে গণভবনে ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরে গণভবনের গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

ইত্তেফাক/এমএএম