ট্রফি নিয়ে মেসির বিভিন্ন ভঙ্গিতে ফটোশুট 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০৮:৪০

একসময় ফুটবল ভক্তদের তর্ক হলেই তা জুড়ে থাকত ব্রাজিলিয়ান পেলে এবং আর্জেন্টিনার মারাদোনা। তবে এখন সময় বদলেছে, আগের দুই কিংবদন্তির ধরাছোঁয়ার বাইরে চলে গেছে আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসি। ইতোমধ্যে সকল রেকর্ড অতিক্রম করে সে এখন বসেছেন ফুটবল কিংবদন্তিদের তালিকার চূড়ায়।

মেসির ফুটবল ক্যারিয়ারে অর্জনের কোনো কমতি ছিল না। ক্লাব পর্যায়ে তার সব অর্জন রয়েছে তবে তার শূন্যতা ছিল শুধুই জাতীয় দলের অর্জনে। এবারের বিশ্বকাপে মেসি সেই শূন্যতাও পূরণ করে নিয়েছেন। এবার কাতারেই নিজের ক্যারিয়ারের শেষ ফুটবল বিশ্বকাপ খেলতে নেমেছিল মেসি আর তাতেই করেছেন বাজিমাত। প্রতি ম্যাচে ধারাবাহিক অতিমানবীয় পারফরম্যান্স করে দলকে ট্রফি জেতাতে এবং নিজের স্বপ্ন পূরণ করতে লড়ে গিয়েছেন এ যোদ্ধা। ফাইনালেও দুই গোল করেছেন।

ট্রফি জয়ের পর থেকেই এক মুহূর্তের জন্য হাতছাড়া করছেন না মেসি। গতকাল ট্রফি হাতে দেশে ফেরে বিশ্বজয়ী দল। সেখানে মেসিকে দেখা যায় ট্রফি জড়িয়ে নামছেন হাতে করে। ছাদ খোলা বাসেও দেখা যায় বেশির ভাগ সময় তিনি ট্রফি জড়িয়ে বসে আছেন। শেষ অবদি রাতে সংবর্ধনা শেষে বাড়ি ফেরেন মেসি। সেখানেও ট্রফি নিয়ে ‘খাচ্ছেন-ঘুমাচ্ছেন’ এমন অঙ্গভঙ্গিতে ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। ছবিতে ক্যাপশন হিসেবে লেখেন ‘শুভ সকাল’।

ইত্তেফাক/এসএস