লস অ্যাঞ্জেলেসের একটি জুরি দল 'হলিউড মোগল' নামে পরিচিত সাবেক চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনকে অন্য একজন নারীকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ওয়েইনস্টেইন কীভাবে নারীদের দেকে এনে এবং লাঞ্ছনার জন্য তার প্রভাব ব্যবহার করেছিলেন তা দুই মাসের দীর্ঘ বিচারে উঠে এসেছে। দোষী সাব্যস্ত হলে ৭০ বছর বয়সী অস্কার বিজয়ীর সর্বোচ্চ ২৪ বছরের কারাদণ্ড হতে পারে।

ধর্ষণ ও যৌন নিপীড়নের আরেকটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ওয়েইনস্টেইন এখন ২৩ বছরের সাজা ভোগ করছেন। দুই বছর আগে নিউইয়র্কের একটি আদালত তাকে এই সাজা দিয়েছেন।
ওয়েইনস্টেইনকে সোমবার (১৯ ডিসেম্বর) জেন ডো ওয়ান নামে একজন অভিযোগকারীর ধর্ষণ ও যৌন নির্যাতনের দুইটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তার আসল পরিচয় লুকানোর জন্য তাকে 'জেন ডো ওয়ান' নামে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।
জুরিরা ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের স্ত্রী জেনিফার সিবেল নিউজম ও অন্য দুই নারীর ক্ষেত্রে একটি ভুল বিচার ঘোষণা করেছিলেন। আদালতের কোনো আপত্তি না থাকলে, এই ধরনের 'মিস্ট্রিয়াল' এর ক্ষেত্রে কৌঁসুলি মামলাটি পুনরায় দায়ের করতে পারেন।
সোমবার অন্য একটি জুরি অন্য নারী জেন ডো থ্রি দ্বারা আনা যৌন নিপীড়নের অভিযোগ থেকে ওয়েইনস্টেইনকে খালাস দিয়েছে। একটি ধূসর স্যুট পরিহিত ওয়েইনস্টাইন 'দ্য শেক্সপিয়ার ইন লাভ' এবং 'পাল্প ফিকশন' এর মতো চলচ্চিত্রের প্রযোজক ও প্রযোজনা সংস্থা মিরাম্যাক্সের সহপ্রতিষ্ঠাতাকে তখন লস অ্যাঞ্জেলেস আদালতে অনেক বিমর্ষ অবস্থায় দেখা গেছে।
যদিও আগের বেশ কয়েকটি আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে হুইলচেয়ার ব্যবহার করতে দেখা গেছে, তবে সেদিন তিনি হুইলচেয়ারে ছিলেন না। এক সময়ের চলচ্চিত্র মোগলকে ধর্ষণের সাজা দেওয়ার সময় এক মুহূর্তের জন্য নিচের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। তারপর তিনি একবার তার আইনজীবীর দিকে এবং একবার জুরির দিকে তাকান।
আদালত চার সপ্তাহেরও বেশি সময় ধরে চলা একটি বিচারে এক ডজনেরও বেশি সাক্ষীর কাছ থেকে সাক্ষ্য শুনেছিলেন। কিন্তু সোমবারের রায়ে শুধুমাত্র ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে চারজন নারীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগের বিষয়েই আলোচনা করা হয়েছে। আটজন পুরুষ ও চার নারীর একটি জুরি নয় দিনের মধ্যে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে তিনটি ধর্ষণের এবং চারটি যৌন নিপীড়নের বিষয়ে রায় দিয়েছেন।
সোমবার যে মহিলা ওয়েইনস্টেইন ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করেছেন তিনি হলেন রাশিয়ান বংশোদ্ভূত মডেল জেন ডো। মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে গিয়ে তিনি জানান, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে ইতালিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে বেভারলি হিলস হোটেলে থাকার সময় ওয়েইনস্টেইন অপ্রত্যাশিতভাবে তার হোটেলের ঘরে এসে তাকে ধর্ষণ করেন।
রায় ঘোষণার পর এই নারী বলেন, '২০১৩ সালের সেই রাতে হার্ভে ওয়েইনস্টেইন আমার একটি অংশ চিরতরে ধ্বংস করেছিল, যে অংশটি আমি আর কখনও ফিরে পাব না। বিচার প্রক্রিয়াটি নৃশংস ছিল, আমাকে ওয়েইনস্টাইনের আইনজীবীদের দ্বারা ক্রসপরীক্ষার অধীনে নরকের মধ্য দিয়ে যেতে হয়েছিল, কিন্তু আমি জানতাম শেষ দেখতে আমাকে এর মধ্য দিয়ে যেতে হবে। আমি পেরেছি। আমার আশা যে ওয়েইনস্টাইন তার জীবদ্দশায় আর কখনও জেলের বাইরের পৃথিবী দেখতে পাবেন না।'
২০২০ সালে নিউইয়র্কে হার্ভে ওয়েইনস্টেইনের দোষী সাব্যস্ত হওয়া চলচ্চিত্র শিল্পে যৌন হয়রানি এবং হামলার বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলা 'মি টু' আন্দোলনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত। ওয়েইনস্টেইন নিউইয়র্কে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। হলিউড প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তুলেছেন কয়েক ডজন নারী।
