মেসিকে নিয়ে পোস্ট করলেন জাকারবার্গ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১২:১৬

তিন যুগের অপেক্ষা শেষ করে বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের ঘরে পরম আরাধ্য সেই সোনার ট্রফি এনে দিয়েছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের সব ধরনের শিরোপা জেতা মেসির ক্যারিয়ারেও একমাত্র পূর্ণতা ছিল একটি বিশ্বকাপ শিরোপা। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে সেই অপূর্ণতকেও পূর্ণতা দিয়েছে এলএম টেন।

আর্জেন্টিনার অধিনায়ক বিশ্বকাপের শিরোপা নিজের করে তো নিয়েছেনই, সেই সঙ্গে সেই শিরোপাকে সঙ্গী করেই নতুন এক রেকর্ডও করেছে মেসি। আর্জেন্টাইন মহাতারকার এবারের রেকর্ডটি অবশ্য মাঠের বাইরের। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

বিশ্বজয়ের পর সেই সোনালি ট্রফি হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন মেসি। সেই পোস্টটি ভেঙে দিয়েছে ইন্সটাগ্রামে সর্বাধিক লাইক পাওয়ার রেকর্ড। এতোদিন একটি ডিমের ছবির দখলে ছিলো এই রেকর্ড। মেসির ওই বিশ্বকাপ ট্রফি জয়ী ছবিসহ পোস্টের পর ডিমের ছবিকে পেছনে ফেলে ইন্সটাগ্রামে সর্বাধিক লাইক পাওয়া পোস্ট হয়ে গিয়েছে সেটি।      

মেসির ওই পোস্ট নতুন রেকর্ড গড়ার পরই মঙ্গলবার রাতে মেসিকে নিয়ে মেটার সিইও মার্ক জাকারবার্গ তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন। জাকারবার্গ তার পোস্টে লেখেন, 'লিওনেল মেসির বিশ্বকাপ হাতে উদযাপনের ছবি ইনস্টাগ্রামে ইতিহাস গড়েছে। আর তার হোয়াটসঅ্যাপে সেকেন্ডে ২৫ মিলিয়ন ম্যাসেজ আসছে।'

ইত্তেফাক/এসএস