ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারে বালুবাহী ট্রাক্টরের চাপায় রাসেল (৯) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
রবিবার সে মাদ্রাসা থেকে বাড়ী ফিরার পথে ট্রাক্টর চাপার দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাসেল সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামের ইব্রাহীমের ছেলে।
আরও পড়ুন: সেই কিশোর মুর্তাজার মৃত্যুদণ্ড বাতিল করছে সৌদি!
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে এসআই আবুল মনসুর জানান, তার পিতা বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা করেছে। চালক গ্রেফতার হয় নাই।
ইত্তেফাক/আরকেজি
