মাদারীপুরে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনায় জেলা তথ্য অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের ঐতিহ্যবাহী ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (২১ ডিসেম্বর) উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মো. মাসুদ আলম।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন খলিল বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান।
ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা রাফিদ মাহবুব আহমদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ।
