ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশনের প্রথম ধাপে সাকিব ও লিটন দাসের পর এবার অবিক্রিত বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের কোচিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান্ন প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশনে নিলামে ওঠছে ৪০৫ জন ক্রিকেটার।
তাসকিন আহমেদের ভিত্তিমূল্য ছিল লিটনের মতো ৫০ লাখ রুপি। এবার তাসকিন আহমেদের দল পাবার সম্ভাবনা থাকলেও নিলামে নাম উঠলে তার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি।
প্রথম ধাপে দল না পেলেও এখনও সুযোগ আছে বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব, লিটন দাস ও তাসকিনের সামনে। তবে তার আগে যদি বিদেশি ক্রিকেটারের কোটা পূর্ণ হয়ে যায় তাহলে সুযোগ নাও পেতে পারেন এই দুই টাইগার ক্রিকেটার।
