আড়াইহাজারে তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৯:৫১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছোট বিনাইরচর এলাকা থেকে শুক্রবার (২৩ ডিসেম্বর) তিন মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।  

গ্রেপ্তারকৃতরা হলো- ঝাউগড়া গ্রামের শাকিল (১৯), জোয়েল (২২) ও শুক্কুর আলী (২০)। এসময় তার কাছ থেকে ৫ লিটার বিদেশি মদ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন সকালে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে জব্দকৃত মালামালসহ  গ্রেপ্তার তিন জনের নাম উল্লেখ করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় মামলা করেছেন। পরে ওইদিন বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পুলিশের কাছে গুরুত্বপুর্ণ তথ্য দিয়ে। তার স্বীকারোক্তি অনুযায়ী পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

ইত্তেফাক/কেকে