দুবাই লটারিতে ৩৩ কোটি রুপি জিতেছেন ভারতীয় ড্রাইভার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৩:০৯

দুবাইয়ে কর্মরত ভারতীয় ড্রাইভার অজয় ওগুলা সম্প্রতি একটি লটারিতে ১.৫ কোটি দিরহামের প্রথম পুরস্কার জিতেছেন। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ ৩৩ কোটি টাকা এবং বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি ২৩ লাখ টাকা। ইন্ডিয়া ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অনিল আগুলা চার বছর আগে অর্থ ও ভাগ্যের সন্ধানে দক্ষিণ ভারতের একটি প্রত্যন্ত গ্রাম থেকে দুবাই এসেছিলেন। বর্তমানে তিনি একটি অলঙ্কার তৈরির কারখানায় চালক হিসেবে কাজ করেন। মাস শেষে বেতন পান ৩ হাজার ২০০ দিরহাম।

দুবাইয়ে কর্মরত ভারতীয় ড্রাইভার অজয় ওগুলা সম্প্রতি একটি লটারিতে ১.৫ কোটি দিরহামের প্রথম পুরস্কার জিতেছেন।

খালিজ টাইমসকে অজয় বলেন, 'পুরস্কার পাওয়ার পর বাড়িতে ফোন করে তিনি তার মা ও ভাইবোনদের এ খবর জানান, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। তবে গণমাধ্যমে খবরটি দেখলে তারা বিশ্বাস করবে বলে মনে করি।

এই টাকা দিয়ে কী করবেন? খালিজ টাইমসের এ প্রশ্নের উত্তরে অজয় জানান, তিনি তার নিজের গ্রাম এবং আশেপাশের গ্রামের অভাবী লোকদের সাহায্য করার জন্য একটি দাতব্য তহবিল গঠনের পরিকল্পনা করেছেন।

তিনি তার নিজের গ্রাম এবং আশেপাশের গ্রামের অভাবী লোকদের সাহায্য করার জন্য একটি দাতব্য তহবিল গঠনের পরিকল্পনা করেছেন।

লটারিতে দ্বিতীয় পুরস্কার জিতেছেন দুবাইতে বসবাসকারী এক ব্রিটিশ নারী। তার পুরস্কারের পরিমাণ ৭৭ হাজার ৭৭৭ দিরহাম।

ইত্তেফাক/ডিএস