আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০২৩ আসরে দল পেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস। প্রথমবারের মতো আইপিএলে দল পেয়েছেন লিটন। প্রথম ধাপে দল না পেলেও দ্বিতীয় ডাকে তাকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন লিটন। সেখানে সাংবাদিকরা আইপিএল প্রসঙ্গে জানতে চাইলে লিটন বলেন, ‘ওরকম কোনো কিছু না। এখনও দেরি আছে, অনেক দূরে। আগে যাই, তারপর অনুভূতি হবে।’
লিটনের সঙ্গে এবারের আইপিলের নিলামে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। লিটনের মতো প্রথম ডাকে দল আন পেলেও দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছ তার পুরানো দল কলকাতা নাইট রাইডার্স।
