পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে রাতে স্থানীয় রিজার্ভ পুকুর পার জেপির উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র সহ সভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন—সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপির উপজেলা সহ সভাপতি এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, জেপি নেতা জামাল উদ্দিন লিটন হাওলাদার, উপেজলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. মনির সরদার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি মো. রেজা আহম্মেদ দুলাল, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্র সমাজের যুগ্ম-আহ্বায়ক মো. রায়হান আকন ও পৌর ছাত্র সমাজের আহ্বায়ক মো. শরীফ শুভসহ অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেপির উপজেলা সহ সভাপতি ফিরোজ আলম, সহ সম্পাদক মিজানুর রহমান সেন্টু, পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. জাহিদুল ইসলামসহ অনেকে।
