আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিষ্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দধারা বইছে আজ। যিশুখ্রিষ্ট এ দিনটিতে আসেন পৃথিবীতে। তাই সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ও নানা আনুষ্ঠানিকতায় পালন করছেন তাদের সবচেয়ে বড় উৎসব। তারা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যিশুর আগমন ঘটেছিল পৃথিবীতে। আজ প্রভাতে গির্জায় বিশেষ প্রার্থনা (খ্রিষ্টযোগ) হয়েছে। সব বাড়িতেই থাকবে কেক, পিঠা, কমলালেবু, পোলাও-বিরিয়ানিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও উন্নত মানের খাবারদাবারের আয়োজন থাকছে। বেড়ানো, ধর্মীয় গান, কীর্তন, অতিথি আপ্যায়ন আর পরমানন্দে কাটাবেন তারা।
