অস্ট্রিয়ায় তুষারধসে নিখোঁজ ১০ জনকে জীবিত পাওয়া গেছে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৫:৫৭

ইউরোপের দেশ অস্ট্রিয়ার লেচ-জুয়ার্স এলাকায় তুষারধসে আটকে পড়া ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, আহতদের তাৎক্ষণিকভাবে ইনসব্রুকের একটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় লেচ-জুয়ার্স রিসোর্ট এলাকার স্কি ট্রেইলে তুষারধসের ঘটনা ঘটে। 

ইউরোপের দেশ অস্ট্রিয়ার লেচ-জুয়ার্স এলাকায় তুষারধসে আটকে পড়া ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অস্ট্রিয়ার সরকারি কর্মকর্তারা জানান, অন্তত ২০০ উদ্ধারকর্মী উদ্ধার অভিযানে অংশ নেন। পাশাপাশি কয়েকটি হেলিকপ্টার ও উদ্ধারকারী কুকুরের সাহায্যে নিখোঁজদের অবস্থান শনাক্তের কাজ চলে।

উদ্ধারকারীরা তাদের মাথায় হেডলাইট পরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন, যাতে রাতেও উদ্ধার কাজ চালানো যায়। লেচ-জুয়ার্স স্কি করার জন্য বিশ্বের সেরা জায়গাগুলোর মধ্যে একটি। 

 লেচ-জুয়ার্স স্কি করার জন্য বিশ্বের সেরা জায়গাগুলোর মধ্যে একটি। 

তবে এ ঘটনার পর রিসোর্টের ওয়েবসাইট জানানো হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত এলাকায় স্কি বন্ধ থাকবে। কবে থেকে শুরু হবে তা পরে জানানো হবে। বড়দিনের আগে অস্ট্রিয়ায় তুষারধসের সতর্কতা জারি করা হয়েছিল।

অস্ট্রিয়ায় প্রায়ই তুষারপাত হয়। এ কারণে শীতকালে সাধারণ মানুষকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/ডিএস