নেত্রকোনার কেন্দুয়ায় বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক শনিবার ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে কেকে কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইত্তেফাক সংবাদদাতা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আবুল কাশেম আকন্দ, দৈনিক সংবাদ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর, নূরেছা দুঃখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান,ব্যবসায়ী সেকান্দর ভূইয়া, রঙিনবাড়ি আইটি সলিউশনের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান রাফি, সমাজ উন্নয়নকর্মী কায়সার তালুকদারসহ অনেকে।
