অসুস্থ মহিউদ্দিন খান আলমগীরকে দেখতে হাসপাতালে সেলিম মাহমুদ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ২৩:৩৫

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরকে দেখতে গিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

সোমবার (২৬ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ মহিউদ্দিন খান আলমগীরকে দেখতে যান তিনি। এসময় প্রবীণ এই নেতার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

জানা গেছে, সংসদ সদস্য মহিউদ্দিন খান আলমগীর অসুস্থ শরীর নিয়ে গত ২৩ শে ডিসেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

ড. সেলিম মাহমুদ বলেন, ড. মহিউদ্দিন খান আলমগীর শেখ হাসিনার সরকারের একজন মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে আমার উপজেলা কচুয়ায় অনেক উন্নয়ন করেছেন। সেটি আমরা সবসময় মনে রাখবো। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল। আমাদের নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের এই শিক্ষাই দিয়েছেন।

ইত্তেফাক/এমএএম