বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ আটক ১

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ২২:৪৪

নেত্রকোণার পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ আবুল হাসেম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম। আটককৃত ব্যক্তি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত শামছুল মুন্সি ছেলে।  

প্রেস কনফারেন্স ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২৫ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা নামক স্থানে ৯ হাজার ৮শ ৮০টি ভারতীয় ৫শ’ রুপি নোটসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। যার পরিমাণ বাংলাদেশি টাকায় ৬৩ লক্ষ ২৩ হাজার ২শত টাকা।

ওসি আরও জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত চোরাকারবারি হিসেবে এ ব্যবসা করে আসছিলো। এর আগেও সে র‌্যাবের হাতে আটক হয়েছিলো। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এবং সোমবার বিকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/পিও