স্পেনে বাস নদীতে পড়ে ৬ যাত্রী নিহত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১০:৪১

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্যালিসিয়া অঞ্চলে একটি সেতু পার হওয়ার সময় একটি বাস নদীতে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ এ তথ্য জানায় ইউরো নিউজ।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৪ ডিসেম্বর) রাতে পর্তুগাল সীমান্তের ভিগো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্যালিসিয়া অঞ্চলে একটি সেতু পার হওয়ার সময় একটি বাস নদীতে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

আঞ্চলিক লাভোজ ডি গালিসিয়া সংবাদপত্র জানায়, বাসটি মধ্য গ্যালিসিয়ার মন্টাসরোসোতে কারাগারে আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসা লোকজনকে নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল থেকে ৬০ বছর বয়সী বাসচালকসহ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাসটি মধ্য গ্যালিসিয়ার মন্টাসরোসোতে কারাগারে আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসা লোকজনকে নিয়ে যাচ্ছিল।

সিভিল গার্ডের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর জরুরি সেবা কর্মীরা দুইটি লাশ উদ্ধার করে। রোববার (২৫ ডিসেম্বর) রাতে আরও চারটি লাশ উদ্ধার করা হয়। কর্মকর্তাদের ধারণা বাসটিতে আট থেকে নয়জন যাত্রী ছিল। এখনও নিখোঁজদের উদ্ধার কাজ চলছে।

ইত্তেফাক/ডিএস