গাজীপুর মহানগরীর দেওলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের এক ইউনিট ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ভয়াবহতা খুব বেশি না।
তিনি জানান, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হচ্ছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
