দিয়াবাড়িতে প্রধানমন্ত্রী 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১১:১১

মেট্রোরেলের উদ্বোধন করতে রাজধানীর আগারগাঁও হয়ে দিয়াবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪৯ মিনিটে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। বেলা ১১টার দিকে দিয়াবাড়িতে পৌঁছান তিনি।  

কিছুক্ষণের মধ্যে উন্মোচন করবেন ফলক। মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটি চালাবেন নারী চালক মরিয়ম আফিজা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এসব তথ্য জানিয়েছেন।

ইত্তেফাক/কেকে