আমাদের অহংকারের পালক মেট্রোরেল: প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৫:২৭

মেট্রোরেলকে বাংলাদেশের জনগণের মাথার মুকুটে ‘অহংকারের পালক’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে বাংলাদেশ ও বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। আজকে আমরা আরেকটি নতুন অহংকারের পালক বাংলাদেশের জনগণের মাথার মুকুটে সংযোজিত করলাম। এটা হচ্ছে এমআরটি লাইন সিক্স।

মেট্রোরেলের উদ্বোধন অনুষ্ঠান। ছবি: ফোকাস বাংলা

বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের মাঠে মেট্রোরেল উদ্বোধনের পর সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটু আগেই মেট্রোরেলের উদ্বোধন করছি। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দিয়েছিলেন জনগণ। এজন্য সবাইকে শুভেচ্ছা।

মেট্রোরেলের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

এর আগে, বেলা ১১টা ৫ মিনিটে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসকে