অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে ৯৩লিটার দেশীয় মাদকসহ সেন্টু (৪০) নামের একজনকে আটক করেছে।
রবিবার বিকালে র্যাব-৬ এর মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নওয়াপাড়া বাজারের সুপারিপট্টি এলাকার একটি দোকান থেকে ৯৩.২৫ লিটার বাংলা মদ, একটি মোবাইল ফোন, নগদ ১৩শ’ টাকাসহ সেন্টু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযান শেষে সন্ধ্যার সময় জব্দকৃত মদসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে র্যাবের যশোর অফিসে নিয়ে যাওয়া হয়।
আরো পড়ুন: ওসি মোয়াজ্জেমকে ফেনী পুলিশের কাছে হস্তান্তর
ইত্তেফাক/এমআই
