জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় জঙ্গি হামলা নিয়ে ভারতকে সতর্ক করল পাকিস্তান। তার জেরে দক্ষিণ কাশ্মীরের ওই এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর, পাকিস্তানের কাছ থেকে এমন সতর্কবার্তা বিরল।
গত ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ বার সেই পুলওয়ামাতেই জঙ্গি হামলার সম্ভাবনার কথা ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনকে জানিয়েছে পাক সরকার। পাশাপাশি আমেরিকাকেও এ নিয়ে সতর্ক করেছে তারা।
ভারতীয় গোয়েন্দা সূত্রের খবরে বলা হয়েছে অবন্তীপোরায় জঙ্গিরা গাড়িবোমা হামলা চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তান।
আরও পড়ুন: চীনপন্থী বিলের বিরুদ্ধে রাজপথে ‘২০ লাখ বিক্ষোভকারী’
সম্প্রতি কাশ্মীরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে আইএস কমান্ডার জ়াকির মুসা। তারই বদলা নিতে এই হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে ইমরান খান সরকার।
ইত্তেফাক/এসআর
