ভোটকেন্দ্র থেকে ছুরিসহ মেম্বার প্রার্থীর ভাই আটক!

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১২:৫৮

ভোলার চরফ্যাশনে ভোটকেন্দ্র থেকে চাইনিজ ছুরিসহ এক মেম্বার প্রার্থীর ভাইকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র থেকে তাকে আটতে করে পুলিশ।

আটক মো. শামসুদ্দিন (৩৫) ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শাহাবুদ্দিন ডাক্তারের আপন ছোট ভাই এবং রুহুল আমীনের ছোট ছেলে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান (প্রশাসন ও অর্থ) জানান, আটক শামসুদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলার চরফ্যাশন উপজেলার তিন ইউনিয়নে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়।

ইত্তেফাক/আরএজে