নারায়ণগঞ্জ-ময়মনসিংহে ২ যুবকের মৃত্যু 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৫:৪৯

নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মৃতরা হলেন-নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আলীসাদী কান্দাপাড়া গ্রামের সাফি মাজির ছেলে শাহাদাত (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাতুতি গ্রামের শামছুল হকের ছেলে মজিবর রহমান (২৩)।

ইত্তেফাকের সংবাদদাতারা তথ্যে বিস্তারিত দেওয়া হলো। 

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের নিউ মডেল টাউন এলাকার একটি বাসা থেকে যুবক শাহাদাতের লাশ উদ্ধার করা হয়। বুধবার রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ দেখতে পায়। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এদিকে, ময়মনসিংহের গৌরীপুরের সতুতি গ্রামে বুধবার বিকালে বিদুৎস্পৃষ্টে যুবকের মজিবর রহমানের মৃত্যু হয়েছে। 

জানা গেছে, ঘটনার দিন বিকেলে বাড়ির সামনে পুকুরে পানি দেওয়ার জন্য সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

ইত্তেফাক/আরএজে