পদ্মা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৬:১৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় পদ্মা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ওই দুই শিশু হলো-গোলাবাড়ি গ্রামের রিপন আলীর ছেলে আবু রায়হান (১০) ও তার ফুপাতো ভাই সদর উপজেলার ইবি থানার শেখপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মুরসালিন (৬)।

এলাকাবাসী ও শিশুর স্বজনরা জানায়, বুধবার সকাল ১০টার দিকে আবু রায়হান ও মুরসালিন খেলার জন্য বাড়ির বাইরে যায়। সন্ধ্যা হলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। এরপর গোলাবাড়ি সংলগ্ন পদ্মা নদী থেকে রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘ডিঙিতে চড়ে খেলা করার সময় অসাবধানতাবশত তারা ডুবে যায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম