বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পাওয়া যাবে এমআরটি পাস

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২৩:২২

মেট্রোরেল যাত্রীরা প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এমআরটি পাস কার্ড কিনতে পারবেন। আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেক ওয়ালিদ ফায়েজ এ তথ্য জানিয়েছেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরার উত্তরা ও আগারগাঁও স্টেশনে এমআরটি পাস কার্ড পাওয়া যাবে।

প্রত্যেক যাত্রীকে কাউন্টারে ৫০০ টাকা (২০০ টাকা কার্ডের জন্য ও ভাড়া বাবদ ৩০০ টাকা) এবং পাস কার্ডের জন্য একটি এমআরটি পাস নিবন্ধন ফরম (যথাযথভাবে পূরণ করে) জমা দিতে হবে।

এমআরটি পাস নিবন্ধন ফরমটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট http://www.dmtcl.gov.bd পাওয়া যাবে। 

এমআরটি পাস কার্ড সংগ্রহের দরকার এমআরটি পাস কার্ডের আবেদন ফরম। এ ফরম এখন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ।

ইত্তেফাক/এমএএম