রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলো- মো. হারুন অর রশিদ (২৮), রুহুল আমিন (৩৬), মো. জামাল হোসেন (৬০), মো. সোহেল খাঁ (৪০), ওয়ালী উল্লাহ ওরফে জয় (২১) ও মো. রশিদ খান (৪৫)। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মঞ্জুরুল কবীর এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, রবিবার রাত ৮টা থেকে শুরু করে আজ সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত র্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুরের দারুস সালাম, ডেমরা ও দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে অটোরিকশা ছিনতাইয়ের একটি চক্রের সক্রিয় ৬ সদস্য গ্রেফতার করে।
আরও পড়ুন: শূন্য রানে সাজঘরে গেইল
গ্রেফতারকৃতরা র্যাবকে জানিয়েছে, তারা কৌশলে অটোরিকশা ছিনতাই করে এবং তা আটকে রেখে মালিকের কাছ থেকে মোটা অংকের নগদ টাকা আদায় করতো। বাসস
ইত্তেফাক/কেকে
