যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে চার ভারতীয় নিহত

আপডেট : ১৭ জুন ২০১৯, ১৬:০৭

যুক্তরাষ্ট্রে বাড়ির ভিতর থেকে গুলিবিদ্ধ হতে নিহত অবস্থায় উদ্ধার হলেন ভারতীয় বংশোদ্ভূত ৪ জন। আমেরিকার ওয়েস্ট দেজ মোইন্সের এ ঘটনার কূলকিনারা করতে পারছে না পুলিশ। মৃতদের চিহ্ণিত করা গিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে, মৃতদের মধ্যে ৪জন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার সুন্দুরু এলাকার বাসিন্দা। আহতরা হলেন চন্দ্রশেখর সুনকারা (৪৪), সাবণ্য (৪১) ১৫ ও ১০ বছরের দুই কিশোর। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চন্দ্রশেখর উচ্চশিক্ষার জন্য তিনি ও তাঁর পরিবার আমেরিকায় চলে আসেন। তারপর সেখানেই বসবাস করতে শুরু করেন তাঁরা। 

রহস্যজনকভাবে এই গুলির ঘটনার কিনারা করতে এখনও সক্ষম হয়নি পুলিশ। তবে ঘটনার তদন্তের জন্য ফরেন্সিক বিভাগ ঘটনাস্থলে যান।

আরও পড়ুন: মোদির কাছে স্বপরিবারে আত্মহত্যার আর্জি কৃষকের

পুলিশের জানায়, নিহতরা ছাড়াও একজন গুরুতর আহত অবস্থা সাহায্যের জন্য বাড়ির বাইরে চলে এসেছিলেন। তাঁকে দেখতে পেয়েই প্রতিবেশীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে ৪টি মৃত দেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু ওই আহত ব্যক্তির কাছ থেকে এখনও কোন তথ্য বের করতে পারেনি পুলিশ।

ইত্তেফাক/টিএস