রংপুরে দুই এতিমখানায় কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৯:৩৪

রংপুর সদর উপজেলার দুটি ইউনিয়নের এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে হরিদেবপুর ইউনিয়নের শিবের বাজার মাহমুদিয়া হাফেজিয়া মাদরাসা ও মমিনপুর ইউনিয়নের একটি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় প্রায় তিনশত কম্বল বিতরণ করেন। 

এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও কিছুক্ষণ সময় কাটান। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. নুর নাহার বেগম। 

ছবি: ইত্তেফাক

এ সময় সাংবাদিকদের তিনি জানান, রংপুর অঞ্চলে শীতের প্রকোপ অনেক বেশি। এ কারণে সরকারিভাবে শীতবস্ত্র বিশেষ করে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে পরিকল্পিতভাবে কম্বল বিতরণ করা হবে। যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, ছিন্নমূল ও দরিদ্র শ্রেণির জনগোষ্ঠীর পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। 

 

ইত্তেফাক/পিও