মান্দায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক-ছাত্র নিহত

আপডেট : ১৭ জুন ২০১৯, ১৭:৫৭

নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন (৪০) এবং ছাত্র সুমন (১১) নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার  দিকে উপজেলার নীলকুঠি  নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলেজ মোড় গ্ৰামের বাড়ি থেকে সতিহাট এলাকায় বিদ্যালয়ের দিকে মোটরসাইকেলযোগে আসছিলেন শিক্ষক কামাল ও সুমন। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি নামক স্থানে পৌঁছালে রাজশাহী হতে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছনে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর হন কামাল ও সুমন। গুরুতর আহতাবস্থায় তাদের দুই জনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:  সাকিবের দ্বিতীয় শিকার পুরান

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ছাত্র-শিক্ষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হানিফ পরিবহনের ওই ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

ইত্তেফাক/জেডএইচডি