পুলিশে বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন যারা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৯:৫৫

পুলিশে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এবছর ১১৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পদক দেওয়া হচ্ছে।

রোববার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৫ পুলিশ সদস্যকে বিপিএম (সাহসিকতা) এবং ২৫ জনকে পিপিএম (সাহসিকতা) প্রদান করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জনকে বিপিএম (সেবা) এবং ৫০ জনকে পিপিএম (সেবা) প্রদান করা হবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া ‘পুলিশ সপ্তাহে’র প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।

পদকপ্রাপ্তদের তালিকা-

বিপিএম (সাহসিকতা) ১৫ জন


বিপিএম (সেবা) ২৫ জন


পিপিএম (সাহসিকতা) ২৫ জন


পিপিএম (সেবা) ৫০ জন

ইত্তেফাক/এমএএম