আবার মুক্তহস্তে কার্ড বিলিয়ে আলোচনায় সেই লাহোজ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৩:১৯

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, মুখোমুখি নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা। এ ম্যাচে যেন এই দুই দলের প্রতিপক্ষ হিসেবে আরেক জন ছিল স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ। সেই ম্যাচে তিনি দুই দলকে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছিল। যার মধ্যে একটি লাল কার্ডও ছিল। তার ঐ ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক হলুদ কার্ড দেখানোর রেকর্ড গড়েছিল। এরপর ফিফা আর বিশ্বকাপের কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব দেননি তাকে।

বিশ্বকাপের পর এবার প্রায় একই কীর্তি করলেন। এবার করলেন স্প্যানিস লিগ লা লিগার ম্যাচে। গত শনিবার বিশ্বকাপ বিরতির পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বার্সা বনাম এস্পানিওল। গুরুত্বপূর্ণ ডার্বি এ ম্যাচ পরিচালনের দায়িত্ব পেয়ে লাহোজ ১৪টি হলুদ কার্ড এবং দুটি লাল কার্ড দেখিয়েছে।

তবে লাল কার্ড দেখিয়েছিলেন মোট তিনটি। এর মধ্যে একটি ভিএআরের কারণে বাতিল করতে বাধ্য হন তিনি। কার্ড বন্যার এ ম্যাচে এস্পানিওলের বিপক্ষে জয় পায়নি বার্সেলোনা। বিতর্কিত পেনালটিতে বলতে গেলে বার্সার জয় কেড়ে নিয়েছেন লাহোজ। শেষ মুহূর্তে পেনালটি পেয়ে গোল করে ম্যাচে সমতা ফেরায় এস্পানিওল।

৭৮তম মিনিটে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন জর্দি আলবাকে এবং ৮০ মিনিটে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস সৌজা। এস্পানিওলের লিয়ান্দ্রো ক্যাবরেরাকেও লাল কার্ড দেখান রেফারি। তবে ভিএআরের কল্যাণে বেঁচে যান তিনি।

ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু ৭৩তম মিনিটে বিতর্কিত পেনালটির সিদ্ধান্ত দেন রেফারি লাহোজ। স্পট কিক থেকে গোল করে এস্পানিওলেকে সমতায় ফেরান হোসেলু। ম্যাচ ১-১ গোলে ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। তবে ২টি পয়েন্ট হারাতে হলো তাদের। এখন রিয়ালের সমান পয়েন্ট বার্সার। ১৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্টই ৩৮ করে। যদিও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই থাকল বার্সা।

 

ইত্তেফাক/ইআ