থার্টি ফার্স্ট উপলক্ষে আজ নতুন দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক ও চলতি প্রজন্মের সংগীতশিল্পী রুবেল রাজ। গানের শিরোনাম ‘মন অকারণ’।
ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটি ভিডিও আকারে রুবেল রাজের নিজের ইউটিউব চ্যানেল ‘রুবেল রাজ’ এ প্রকাশ হবে আগামীকাল।
রোমান্টিক এ গানটি প্রসঙ্গে ঝিলিক বলেন, বেশ সুন্দর কথা-সুরের একটি গান। শুনেই ভালো লেগেছিলো। অডিওর সঙ্গে মিল রেখে একটি সুন্দর ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।
রুবেল রাজ বলেন, বেশ সময় নিয়ে যত্ন করে গানটি করা হয়েছে। এর কথা, সুর ও গায়কি শুনলেই সেটা শ্রোতারা বুঝতে পারবেন। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।

বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কারণ জানালেন পরীমণি