আল নাসরে যোগ দিতে সৌদি আরবে রোনালদো

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১২:১৫

সোদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিতে সৌদি আরবে পৌঁছেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার (২ জানুয়ারি) নিজের ব্যক্তিগত  বিমানে করে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন তিনি। খবর সৌদি গেজেট 

 মঙ্গলবার (৩ জানুয়ারি)  স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় আল নাসর প্রকাশ্যে আনবে রোনালদোকে। ক্লাবের হলুদ জার্সি গায়ে সমর্থকদের সামনে হাজির হবেন পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ী এই তারকা ফুটবলার। রোনালদোকে দেখতে রিয়াদের এম আর সুল স্টেডিয়ামের ২৫ হাজার দর্শক গ্যালারি উপচে পড়বে মনে করছেন আল নাসর ক্লাবের মুখপাত্র আল ওয়ালিদ। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) রোনালদোর মেডিকেল টেস্ট ও প্রকাশ্যে আনার অনুষ্ঠান হয়ে গেলেই বৃহস্পতিবার ঘরের মাঠে আল তাইয়ের বিরুদ্ধে আল নাসেরের হয়েই মাঠে নামতে সিআরসেভেন। রোনালদো সৌদি ক্লাবে নাম লেখানোর পর থেকে ক্লাবের ব্র্যান্ড ভ্যালু আর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে আল নাসরের। 

 

 

ইত্তেফাক/জেডএইচ