সৌদিতে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের সম্মিলন

সৌদি আরবের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাংলাদেশে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৬:৪২

৫২ তম বিজয় দিবস ও এবিইইএস (সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের সংগঠন) এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ২৩ ডিসেম্বর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ৪০ জন প্রকৌশলী তাঁদের পরিবার নিয়ে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আলোচনা, আবৃত্তি ও খেলাধূলা দিয়ে সাজানো হয়েছিল।

সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও সাধারন সম্পাদক প্রকৌশলী  মনির হোসেন জমাদ্দার তাদের বক্তব্যে সৌদি আরবের প্রকৌশল ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা সুযোগ থাকলে দেশের কাজে লাগানোর অভিপ্রায় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য প্রকৌশলীরা একই প্রত্যয় জানান।

আলোচনা কালে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন, সৌদিতে কর্মরত অনেক প্রকৌশলী স্বনামধন্য কোম্পানিতে চাকুরি করা এবং রেসিডেন্সি পারমিটে প্রফেশন প্রকৌশলী থাকার পরও ফ্যামিলি রেসিডেন্সি ভিসা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে বসবাসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই ব্যপারটি নতুন। এতদিন প্রফেশনাল ডিগ্রীধারীরা ফ্যামিলি রেসিডেন্সি ভিসা পেয়ে আসছিলেন । গত বছর থেকে ফ্যামিলি ভিসা দেওয়া হচ্ছে না ।

‘ফ্যামিলি ভিসার বিষয়টি সুরাহা করার দাবি’

বক্তারা অনুরোধ জানিয়েছেন যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এবিষয়টি সুরাহার ব্যবস্থা করেন।

অনুষ্ঠানে উপস্থিত সর্বপ্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আর্কিটেক্ট ডঃ মনিরুজ্জামান

মনির হোসেন জমাদ্দার, আব্দুল্লাহ আল বাকী, ডঃ সৈয়দ মোস্তাক আহমেদ, মনিরুল ইসলাম, ডঃ শফিউল্লাহ, হেদায়েত হোসেন, ডঃ মশিউর রহমান ( শিবলী), ডঃ ইসমাইল হোসেন, ডঃ শোয়েব শাহরিয়ার, ডঃ আবুল কালাম আজাদ, ডঃ শাহিদুর রহমান, ডঃ নুরুল ইসলাম, ডঃ নুরুন্নবী সিদ্দিকী, আইনুল ইসলাম, মোল্লা এখলাসুর রহমান,  নিজামুদ্দিন, মোঃ খোরশেদ আলম, ইকবাল হোসেন, ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান, ওয়াহিদুজ্জামান পারভেজ, মিজবাউদ্দিন, শাহিদ আল আরিফ, তামিম আরফান, অপূর্ব মজুমদার, শিব্বির আহমেদ, ফারুক হোসেন, শফিকুল হোসাইন, আব্দুল হান্নান, আলী আল মামুন, ইউনুস শরীফ, শাহাদাত হোসেন, কাজী প্রতিক আহমেদ, কে এম আসাদুজ্জামান ও আসাদুর জামান ইমন। 

ইত্তেফাক/এসসি