সাভারে ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২২:৩৩

সাভারে ছয় শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি, যাদুরচর ও সুইচটেক্স এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযানে নেতৃত্ব দেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব।

এলাকাবাসী জানায়, গত কয়েকদিন আগে ওই সব এলাকায় অবৈধ গ্যাস সংযোগকারীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে প্রতিটি বাড়িতে গ্যাসের চুলা প্রতি ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। যার ফলে বৈধ গ্রাহকরা গ্যাসের প্রেসার কম পেলে রান্না করা নিয়ে দুর্ভোগে পড়েন। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় ছয় শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এ সময় কয়েক’শ নিম্নমানের পাইপ ও রাইজার জব্দ করা হয়।

ছবি: ইত্তেফাক
 
অভিযানকালে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলো।

ইত্তেফাক/পিও