চট্টগ্রামে ব্যাংক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৪:৫৮

চট্টগ্রাম নগরের হালিশহরে ইস্টার্ন ব্যাংক শাখা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, বড়পোল মোড়ে একটি ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। সেখানে ইস্টার্ন ব্যাংকের একটি শাখা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ইত্তেফাক/এসকে