মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন টানা চতুর্থ দিনে গড়িয়েছে। ইতোমধ্যে দেশটির স্থানীয় সময় আজ শনিবার নিম্নকক্ষে ১২ দফার ভোট সম্পন্ন হয়েছে। বিবিসি ও গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ১২তম ভোটাভুটিতেও হেরে গেছেন রিপাবলিকান পার্থী কেভিন ম্যাকার্থি।
বিবিসি বলছে, ইতোমধ্যে ছয়জন রিপাবলিকান ম্যাকার্থির বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে ম্যাকার্থিকে এবার ১৪ জন বিদ্রোহী রিপাবলিকান ভোট দিয়েছে।
বিবিসি তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, এবারে ম্যাকার্থি ২১৪ ভোট পেয়েছেন। তাই চতুর্থ দিনে এটি ম্যাকার্থির জন্য অনেক সাফল্য বলে অভিহিত করা হয়েছে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে ২১৮টি ভোটের প্রয়োজন।
এর আগে গত মঙ্গলবার ও বুধবার মোটে ছয়বার ভোট হয়। এর কোনোটিতেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন নি ম্যাকার্থি। বৃহস্পতিবারেও ছয়বার ভোট হয় তাতেও পরাজিত হয়েছেন ম্যাকার্থি। তবে এবারের ১২তম ভোটে স্পিকার হওয়ার অনেক কাছাকাছি পৌঁছেছেন ম্যাকার্থি।
