শোবার ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ, তালা ভেঙে উদ্ধার করলো পুলিশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৭:৫৫

সিলেট শহরের তেলিহাওর এলাকা থেকে এক গৃহবধূ ফারজানা হক মিলির (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

দুপুরে এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বলেন, নিহতের নাম ফারজানা হক মিলি। 

ওসি জানায়, সকালে এলাকাবাসীসূত্রে জানতে পেরে তারা ঘরের তালা ভেঙে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

এ ঘটনায় কাউকেই আটক করা হয়নি। পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/পিও