ভারতে বিমানযাত্রীর গায়ে প্রস্রাব করা ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৭

ভারতের টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার এয়ারলাইনসের বিমানে বৃদ্ধার গায়ে প্রস্রাব করায় অভিযুক্ত সহযাত্রী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ জানুয়ারি) বেঙ্গালুরু থেকে শংকর মিশ্র নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দেশটির পুলিশের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

খবরে বলা হয়েছে, সহযাত্রীর গায়ে প্রস্রাব করার খবর সামনে আসতেই পালিয়ে বেড়াচ্ছিলেন মুম্বাইয়ের বাসিন্দা শংকর। তিনি ফোন বন্ধ করে রাখলেও তার বন্ধুদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করছিলেন। বেঙ্গালুরুতে ক্রেটিড কার্ডে লেনদেন করেন। এতে শনিবার ৩৪ বছর বয়সী শংকর ধরা পড়েন। তাকে গ্রফতারের পরে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা যায়, শংকর মিশ্র যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট ওয়েলস ফার্গো ব্যাংকের ভারতীয় অপারেশনের নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার ওয়েলস ফার্গোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানের মধ্যে শঙ্করের বিরুদ্ধে যে অভব্য আচরণের অভিযোগ উঠেছে, তা কোম্পানি সমর্থন করে না। এ ঘটনায় কোম্পানির বদনাম হয়েছে। এরপরেই কোম্পানি থেকে শঙ্কর মিশ্রের বরখাস্তের সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে।

গত ২৬ নভেম্বর আমেরিকা থেকে দিল্লিতে ফিরছিলেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। অভিযোগ, এরপর আচমকাই তার গায়ে প্রস্রাব করেন শংকর মিশ্র। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যায়।

ইত্তেফাক/এসআর/এসকে