ঈশ্বরদীতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৪:২৬

পাবনার ঈশ্বরদীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তিলকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার (৩২) উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের আতোবার খানের ছেলে। 

ঈশ্বরদী থানার এসআই দোলা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইট বোঝাই পাওয়ার ট্রলি ঈশ্বরদী শহরের দিকে আসার পথে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আব্দুস সাত্তার নিহত হন। 

 

ইত্তেফাক/আরএজে