ঢাকার রায়েরবাজার এলাকায় একটি ট্রাক রিকশাভ্যানে ধাক্কা দিলে ২২ বছরের এক যুবক নিহত হন। রোববার (৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি রায়েরবাজারের একটি মুরগির দোকানের কর্মচারী।
নিহতের সহকর্মী ওহিদ মিয়া জানান, সকাল ৬টার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কাছে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মুরগি সরবরাহ করে দোকানে ফেরার পথে রাব্বিকে বহনকারী ভ্যানটিকে ট্রাকটি ধাক্কা দেয়। রাব্বি ভ্যান থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ওই সময় ওহিদ মিয়া নিজেই ভ্যান চালাচ্ছিলেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
