রংপুরে অস্থায়ী কর্মচারীদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২২:০০

রংপুরে সিভিল সার্জন কর্তৃক আউটসোসিংয়ের মাধ্যমে নিয়োজিত সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে ১টা পর্যন্ত রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে কর্মচারীরা মানববন্ধন করেছে।
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মশিয়ার রহমান, মোছা. ফাতেমা বেগম, মো. নোমান আরিফ, আমিনুল ইসলাম। মানববন্ধনে রংপুর জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৬ জন কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে রংপুরের বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন পদে ৪৬ জন কর্মচারী কর্মরত আছি। আমাদেরকে পুনর্বহাল না করে নতুন করে আউটসোর্সিয়ের মধ্যে নতুন করে নিয়োগ নেওয়ার প্রক্রিয়া করছে। যদি আমাদেরকে পুনর্বহাল না করে নতুন করে নিয়োগ দেওয়া হয়। তাহলে আমরা শুধু মানববন্ধন নয় এরপর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো।

ইত্তেফাক/পিও