তাপবিদ্যুৎ কেন্দ্রে রকেট হামলা চালিয়েছে ইউক্রেন: রাশিয়া

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২২:১৪

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী নিয়ন্ত্রিত দুইটি তাপবিদ্যুৎ কেন্দ্রে রকেট হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এমনই দাবি করেছে রাশিয়া। আজ রোববার আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অঞ্চলিতে রুশ নিযুক্ত কর্মকর্তা ও রাশিয়ান সংবাদ সংস্থা তাস বলছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে জুহেরেস ও নোভি সভিত বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে। এতে কর্মরত কিছু লোক আহত হয়েছে।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নোভি সভিতে স্টারোবেসেভ বিদ্যুৎকেন্দ্রে একজন নিহত হয়েছেন।

তবে আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এই দাবি নিরপেক্ষভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া ইউক্রেনের সেনাবাহিনী এ হামলা চালিয়েছে কি না-এ নিয়ে এ পর্যন্ত মুখ খুলেনি।

ইত্তেফাক/এএএম