মুম্বাই সিটি এফসির ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থতি ছিলেন বলিউড দম্পতি রনবীর-আলিয়া। সেখানে অন্য মেয়ের প্রতি রণবীরের আচরণে ‘ঈর্ষান্বিত’ দেখালো আলিয়াকে। ‘বাঁচনা ইয়ে হাসিনো লো মেয় আ গায়া…’, আজকাল ভুলেও এই লাইন বলবার হিম্মত নেই রণবীরের! ‘প্লে-বয়’ ইমেজ ভেঙে এখন পুরোদস্তুর ফ্যামিলিম্যান তিনি।
আলিয়ার সঙ্গে তার সুখী গৃহকোণ বহুদিনের। গত বছরই সাত পাক ঘুরে সেই সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন। নভেম্বরে মেয়ের জন্মের পর এখন তিনি দায়িত্বশীল বাবা। বরকে যে রীতিমতো চোখে হারান আলিয়া তা হাবেভাবে সর্বদা বুঝিয়ে দিচ্ছেন। ম্যাচ চলাকানীল এমনই একটি ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।
ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামে বসে থাকা রণবীরের সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন এক নারী। ওই নারী রণবীরের কাছাকাছি আসতেই স্বামীর গা ঘেঁষে বসেন আলিয়া। একটু বাঁকা চোখে তার দিকে তাকাতেও দেখা যায় আলিয়াকে। এরপর রণবীর আলিয়ার পাশের খালি চেয়ারটিতে ওই নারীকে বসতে অনুরোধ জানান, এতেই রাগে আলিয়ার মুখ লাল!
রণবীরের হাতটা আরও শক্ত করে ধরেন তিনি। নেটিজেনদের দাবি, ‘আলিয়া বুঝিয়ে দিল এটা আমার এলাকা, এখানে প্রবেশ নিষিদ্ধ। কারুর মতে ‘আলিয়াকে দেখে খুবই ঈর্ষান্বিত লাগছে, মনে হচ্ছে রণবীরকে নিয়ে ও বেজায় নিরাপত্তাহীন।’
