প্যারিস অলিম্পিকের বাছাইয়ে সাবিনেদের প্রতিপক্ষ কারা?

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৮:০১

২০২৪ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেই অলিম্পিকের নারী ফুটবলের বাছাইয়ে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী ফুটবল দল। অলিম্পিক গেমসের নারী ফুটবলের এশিয়ার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩ থেকে ১৩ এপ্রিল। তার আগে হয়ে গেলো বাছাইয়ের ড্র। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে বাংলাদেশে পড়েছে 'বি' গ্রুপে। বাছাইপর্বে সাবিনা-সানজিদারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইরান, মায়ানমার আর মালদ্বীপকে। 

বাছাইপর্বের এই খেলার পূর্ণাঙ্গ সূচি এবং ভেন্যু অবশ্য এখনও জানানো হয়নি। মোট সাত গ্রুপে অনুষ্ঠিত হবে অলিম্পিকের এই বাছাইপর্ব। সবগুলো গ্রুপের চ্যাম্পিয়ন দল অংশ নেবে পরের রাউন্ডে। 

ইত্তেফাক/এসএস