বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৯:১৫

টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানে দুই মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাদ জোহর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

মৃতরা হলেন- গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং সিলেটের জৈন্তাপুরের হরিপুরের হেমুবটপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩)।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেছেন তাবলিগ জামায়াতের গাজীপুর মারকাজের শূরা সদস্য তৈয়ব। তিনি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মারা যান। আর নুরুল হক অ্যাজমা রোগে ভুগছিলেন। সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দেয় এবং এর কিছু সময়ের মধ্যেই তিনিও মারা যান। দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে দুহনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে