সেলফি তোলার সময় ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু, নিখোঁজ ১

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৮:৫৯

রংপুরের বদরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুরের বদরগঞ্জ স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় আরও এক যু্বক নিখোঁজ রয়েছেন।

রংপুরের বদরগঞ্জ রেল স্টেশনের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী লোকাল ট্রেনটি বদরগঞ্জ স্টেশনে পৌঁছালে ওই দুই তরুণ ছাদে উঠে সেলফি ও লাফালাফি শুরু করে। ট্রেনটি ঘুনটি ঘর অতিক্রমের সময় ডিস লাইনের তারে লেগে তারা ছিটকে পড়ে। এসময় একজন ট্রেনের নিচে পড়ে একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অপর তরুণের লাশ এখন পাওয়া যায়নি।

রংপুর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, আমরা একজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। অন্য আরেকজনের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত না।

ইত্তেফাক/আরএজে