সড়কে প্রাণ গেলো ২ ভাইয়ের 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৮:০০

ভোলায় ইটবোঝাই ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। রোববার (১৫ জানুয়া‌রি) দুপুরে সদর উপ‌জেলার প‌শ্চিম ই‌লিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, মো. সো‌হেল (২৫) ও মো. শাওন (২০)। তারা ব‌রিশালের মে‌হেন্দীগঞ্জ উপ‌জেলার আলিমাবাদ ইউনিয়নের আব্দুল ক‌রিম মোল্লার ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা সদ‌রের পরানগঞ্জ বাজার থে‌কে মোটরসাইকেলযোগে বা‌ড়ি ফির‌ছি‌লেন সো‌হেল ও শাওন না‌মে দুই ভাই। প‌শ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় পৌঁছালে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকে‌লের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই ২ ভাই নিহত হন। 

ভোলা ম‌ডেল থানার ওসি মো. শা‌হিন ফ‌কির বলেন, ‘দুর্ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলির চালক পলাতক র‌য়ে‌ছেন।’

ইত্তেফাক/এমবি/এএএম